জাতীয় মূল্যবোধ সৃষ্টিতে সমকালীন বাংলা গানের প্রভাব মূল্যবোধ সৃষ্টিতে গানের প্রভাব মানুষ সব সময়ই স্বীয় সময়কে অতিক্রম করে কালোত্তীর্ণ হয়ে বাঁচতে চায়। আর এ বাঁচার যে সমস্ত মাধ্যম তার মাঝে স্থাপত্য , সৃষ্টি , ইতিহাস , ঐতিহ্য অন্যতম। মননশীল সৃষ্টির ক্ষেত্রে প্রধানতম মাধ্যম গান ও কবিতা। মুখে মুখে , বুকে বুকে এসব ছড়িয়ে পড়ে ব্যক্তি থেকে সমষ্টি , যুগ থেকে যুগান্তরে । পৃথিবীর সকল দেশের শিশুরা মায়ের মুখে ঘুম পাড়ানি গান শুনতে থাকে , শুনে থাকে দেশ , প্রকৃতি , স্রষ্টা ও সৃষ্টি রহস্যের গান। এভাবেই মানুষ বয়সের এক একটি পর্যায়ে এক এক ধরণের গান ভালবাসে। এছাড়া উপলক্ষ্য ভেদেও গানের ধারা বদল হয় তার জীবনে । গান তার হৃদয় তন্ত্রীতে রাগ , অনুরাগ , ভালবাসা , স্নেহ-প্রীতি , মমতা , শ্রদ্ধা , ঘৃণা , দ্রোহ ও চৈতন্যের জন্ম দেয় । এসব চেতনা একজন মানুষের মূল্যবোধ তৈরীতে সাহায্য করে। গান সুখ দুঃখের সাক্ষী। অবচেতন মনে মানুষ গানের সুরে নিজেকে প্রকাশ করে। প্রাচীন যুগের বাংলা গানে মূলতঃ সে সময়কালে ধর্মীয় মূল্যবোধ , পুরান কাহিনী , লোকগাঁথা ইত্যাদির উল্লেখ ছিলো বিধায় আমরা সমাজ মানসে ত...
- Get link
- X
- Other Apps