বিসমিল্লাহহির রাহমানির রাহিম
সম্মানিত পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম।
| ১৬/০৫/১৯ ইং তারিখে, মনের মধ্যে একটা আশা নিয়ে আমাদের গ্রামের ছেলেদের উদ্দেশ্যে একটা কুইজের আয়োজন করার পরিকল্পনা করি । আমরা ছিলাম ৪ বন্ধু। কুইজটি বেশ ভালোই হয়েছিলো। কুইজের নামটি ছিল ‘কুইজ অব ভিলেজ’। এরকম একটি আয়োজন করতে পারা এবং আগামীতে আরো নতুন কিছু করার জন্যই মূলত এই ব্লগের সৃষ্টি। |
কুইজটি শুরু করার পূর্বে যুবকদের উদ্দেশ্যে যে কথাগুলো লিখেছিলাম
কিছু কথা
আমরা যদি ইতোপূর্বের আমাদের কিছু ভাইদের দিকে কিংবা বর্তমান ধারার কিছু যুবকদের দিকে তাকাই। তাহলে দেখতে পাবো তারা কোনো না কোনো নেশা, আসক্তি, অসৎ ও খারাপ কিংবা ঘৃণিত কাজের সাথে যুক্ত।
তারা পিতা-মাতার অবাধ্য, লেখাপড়ায় অন্যমনস্ক, সমাজের কাছে ও পরিবারের কাছে তারা ঘৃণিতের পাত্র। কেহ তাকে বিশ্বাস করে না।
তারা নিজেদের কিংবা সমাজের উন্নয়নের জন্য কোনো কাজ করতে চায় না। তারা অবহেলায়, হাসি-ঠাট্টায় ও কু-কর্মের মধ্য দিয়ে সময় কাটায়। তারা অন্যায়, অশ্লীল, বেহায়াপনা ও অবাধ সম্পর্কের প্রতি লিপ্ত।
আসলে
একটি পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের উন্নতির জন্য চাই একদল সৎযোগ্য (তথা আল্লাহভীরু) মানুষ। আমরা আমাদের সমাজের যুবকদেরকে সৎ, যোগ্য, উত্তম চরিত্রবান, পিতা-মাতার প্রতি সদয়বান সর্বোপরি আল্লাহর নিকট একজন একনিষ্ঠ বান্দা হিসেবে দেখতে চাই।
আমরা হয়তো আমাদের সমাজের কোনো সামাজিক, অর্থনৈতিক কিংবা অন্যান্য কোনো কাজের সমৃদ্ধি আনতে পারবো না। তবে আমরা বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান বা আয়োজনের দ্বারা সমাজে কিছু আদর্শ ও নৈতিকতা পূর্ণ কিছু যুবক তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সে যুবকদের মধ্যে থাকবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, মমত্ব, সহানুভূতি ও মুসলমানিত্বের ছাপ।
তাই আমরা আমাদের সমাজের মানুষের ও তার যুবকদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
প্রতিটি কাজের কিছু লক্ষ ও উদ্দেশ্য থাকে। ঠিক তেমনি আমরাও একটা লক্ষ ও উদ্দেশ্য নিয়ে আমাদের সমাজের নতুন প্রজন্মের ছেলেদের
সাথে কিছু কাজ করতে চাই। তা যেন তার নিজের, পরিবারের ও আদর্শ সমাজ সৃষ্টিতে প্রভাব ফেলে।
মোট কথা, আমরা আদর্শ ও সৎ যুবক হতে চাই।
এবং একটি ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় কাজ করতে চাই।
অবশেষে আল্লাহর অশেষ রহমতে ঈদুল ফিতরের পূর্বের দিন ০৪/০৬/২০১৯ ইং তারিখে আমাদের কুইজ ও ইফতারের আয়োজনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
আমরা আমাদের কুইজটিতে যে ধরনের প্রশ্ন করেছিলাম তা নিম্নে উল্লেখ করা হলো
প্রশ্নগুলো মৌখিকভাবে করা হয়েছিলো
কুইজটিতে অংশগ্রহণকারী প্রত্যেককে নিম্নের এই বইসমূহ বিতরণ করা হয়েছে।
প্রতিযোগীদেরকে দেখতে ঘুরে আসুন :
https://balardighi.blogspot.com/2019/06/islamik-photos.html

ধন্যবাদ, পাঠক।
আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামতের আশা করছি।
অবশেষে আল্লাহর অশেষ রহমতে ঈদুল ফিতরের পূর্বের দিন ০৪/০৬/২০১৯ ইং তারিখে আমাদের কুইজ ও ইফতারের আয়োজনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
আমরা আমাদের কুইজটিতে যে ধরনের প্রশ্ন করেছিলাম তা নিম্নে উল্লেখ করা হলো
প্রশ্নগুলো মৌখিকভাবে করা হয়েছিলো
![]() |
| Quiz of Village |
কুইজটিতে অংশগ্রহণকারী প্রত্যেককে নিম্নের এই বইসমূহ বিতরণ করা হয়েছে।
প্রতিযোগীদেরকে দেখতে ঘুরে আসুন :
https://balardighi.blogspot.com/2019/06/islamik-photos.html

Congratulations to everyone
ধন্যবাদ, পাঠক।
আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামতের আশা করছি।










Comments
Post a Comment